ব্লগ থেকে প্রতিদিন ৫ ডলার আয় করতে কত ভিজিটরের প্রয়োজন?
অনেকেই অনেক রকম বলে থাকেন। যেমন ধরেন- আপনার ব্লগে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার ভিজিটর লাগবে। আবার অনেকে বলেন, শুধু ভিজিটর দিয়েই হবে না, সাথে ক্লিকের পরিমান ও ভালো হতে হবে। তবে একজন দক্ষ ব্লগার খুব অল্প পরিমান ভিজিটর থেকেও প্রতিদিন ১০-২০ ডলার ইনকাম করতে পারেন।
কিভাবে বলছি :
সাধারণ ব্লগাররা শুধু মাত্র এডসেন্স কিংবা এরকম কোন এড কোম্পানির এড তাদের ওয়েব সাইটে বসিয়ে ইনকাম করে থাকে।
কিন্তু একজন দক্ষ ব্লগার শুধুমাত্র এড থেকে ইনকাম করেন না, তাদের ইনকামের বড় অংশ আসে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে।
আপনি ঠিক ঠাক মতো এফিলিয়েট মার্কেটিং করতে পারলে মাসে মাত্র ১ হাজার ভিজিটর থেকেই ৫০০ থেকে ৭০০ ডলার ইনকাম করতে পারবেন।
আপনি ভাবছেন শুধুই এফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করা যায়? নাকি আরো কিছু আছে?
--হ্যা অবশ্যই আছে। আর সেটা হলো বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট এর রিভিও স্পনসর, নিজের ব্যবসায়িক প্রোডাক্ট এর রিভিও করে ভালো পরিমানে সেলস নিয়ে আসা, আপনার কনটেন্ট ভালো হলে অনেক ক্লায়েন্ট আছে যারা টাকা দিয়ে কন্টেন্ট কিনে নিবে।
আরেকটি জরুরী টিপস: গুগল এডসেন্স থেকে অল্প ভিজিটরস্ এ বেশী ডলার ইনকাম করতে চাইলে কন্টেন্ট অবশ্যই ইংরেজিতে লিখবেন, এবং মিনিমাম ১৫০০ ওয়ার্ড এর লেখা হওয়া আবশ্যক।
তাহলে আজ এই পর্যন্ত ই। আল্লাহ হাফেজ।